Main Menu

সিলেটে অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক, গণপিটুনি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ পাকড়াও করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা ওই দুজনকে গণপিটুনি দিয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত পৌণে ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে।আটকরা হলো অয়ন মজুমদার (২৬) ও রিয়াজুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্র জানায়, তালতলা থেকে লামাবাজার হয়ে সিএনজি চালিত অটো রিকসা করে আশরাফ উদ্দিন মামুন নামের একজন আসছিলেন। অটো রিকসাতে বসা দুই ছিনতাইকারি তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিতে যায়। কিন্তু জোর করে ধরে থাকায় তাকে ফেলতে পারেনি। তিনি বাধা দিলে তারা তাকে ছুরি দিয়ে শরীরে আঘাত করে। ফলে তিনি সিএনজি থেকে পড়ে যান। এসময় তার চিৎকারে লোকজন জড়ো হয়ে দ্রুত গতিতে ছুটে পালিয়ে যাওয়া অটো রিকসাটিকে ধাওয়া করেন। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি উল্টে যায়। এসময় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়।এসময় তাদের কাছে থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি রামদা, একটি চাকু ও ছিনতাই করা মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তবে অন্যান্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।’

Share





Related News

Comments are Closed