সিলেটে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত কানাইঘাটের একজন বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, কানাইঘাট উপজেলার বিরধল গ্রামের ৭৫ বয়সী ওই বৃদ্ধ গত ২৯ মে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে ভর্তি হয়েছিলেন। আজ ভোর ৫টায় তিনি মারা যান।
জানা যায়, ওই ব্যক্তির করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরে ২৮ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন ২৯ মে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতদেহটি স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলার দাফন কমিটির উদ্যোগ ও তৎপরতায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানান সুশান্ত কুমার মহাপাত্র।
এই নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
Related News
জিডিএফ’র আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়নRead More
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More



Comments are Closed