ইতালিতে অবৈধ অভিবাসীদের আবেদন শুরু
প্রবাস ডেস্ক: ইতালিতে বৈধভাবে বসবাস করছে প্রায় ২ লাখ বাংলাদেশী। এছাড়াও বিভিন্ন পথে আসা অবৈধদের সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। দীর্ঘ প্রায় ৮ বছর পর ইতালীতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেয়ার আবেদন শুরু হচ্ছে আজ থেকে।
ইতালি সরকার ১লা জুন হতে বৈধ হবার আবেদন জমা নেয়া শুরু করছে, কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেয়া হবে তাতে বহু বাংলাদেশী সহ বিভিন্ন দেশ হতে আসা অভিবাসীরা বৈধ হবার প্রক্রিয়া হতে বাদ পড়বে। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হবার সুযোগ পাবেন।
রবিবার ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দর আয়োজনে প্রায় সহস্রাধিক বাংলাদেশী সহ বহু ইতালিয়ানের অংশগ্রহণে ৪টি দাবী দাওয়া নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ ইতালিয়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তাদের দাবিগুলো হলো -সকল ক্যাটাগরিতে সৌজন্য প্রদান,পূর্বের ন্যায় সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সৌজন্য প্রদান এবং কাজ দেখিয়ে তা নবায়ন করা, করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের সৌজন্যর মেয়াদ বাড়িয়ে দেয়া, ইতালিতে প্রবেশে অনুমতি দেয়া এবং বাংলাদেশে আটকে পড়া পরিবারের সন্তানদের ইতালিয়ান সুযোগ সুবিধা দেয়া ও বিনা শর্তে ইতালিতে প্রবেশে অনুমতি প্রদান করা। অবৈধ ভাবে বসবাসকারীদের বিনা শর্তে বৈধতা দিলে তারা প্রতারণা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে।
নির্ধারিত দূরত্ব বজায় রেখে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে সমাবেশ সফল করায় ভেনিস, এভিজো ও আশপাশের শহর হতে আসা সবাইকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। এ সময় সমাবেশ আয়োজনকারীদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ কামরুল সারোয়ার , বিল্লাল হোসেন ঢালী, কাজী রোনাক, আবু তাহের খান, মোবারক হোসাইন, রফিক সৈয়াল, তাজুল ইসলাম, মোস্তাক হোসেন, সোহেলা আক্তার বিপ্লবী, ইব্রাহিম জমারদার, শহিদুল ইসলাম, আরফান মাস্টার প্রমূখ।
এছাড়া ভেনিসে সকল রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ এবং অন্যান্য দেশের নাগরিকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed