কাতারে তিনদিনে সুস্থ ১৪ হাজার ৮৯১ জন
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে করোনা ভাইরাসে প্রতিদিনই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিজগৃহে ফিরছেন আক্রান্তদের অনেকেই। রবিবার (৩১ মে) আরও ৪ হাজার ৪৫১ জন নাগরিক সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
গত শুক্রবার (২৯ মে) সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ২০৫ জন এবং শনিবার (৩০ মে) আরও ৫ হাজার ২৩৫ জন (একদিনে সর্বোচ্চ) করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেন। এনিয়ে দেশটিতে ৩ দিনে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৯১ জন এবং এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩০ হাজার ২৯০ জনে পৌঁছেছে।
রবিবার স্হানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮১ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য থেকে ১ হাজার ৬৪৮ জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৯১০ জনে দাঁড়ালো।
এসময় মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, রবিবার ৭৭ বছর ও ৫৩ বছর বয়সী আরও দুইজন কাতারে বসবাসকারী নাগরিক করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন এবং এই রোগে বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন আছেন ২৬ হাজার ৫৮২ জন নাগরিক।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed