Main Menu

হবিগঞ্জে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের লাখাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় রাগে ও অপমানে মণি আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

রবিবার (৩১ মে) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মণি আক্তার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল দেখার পর সে ফেল করায় রাগে ও অপমানে পরিবারের সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed