শ্রীপুরে খুন হওয়া সাবরিনা নুরা পেয়েছে জিপিএ ৫
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামে আলোচিত মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত বড় মেয়ে সাবরিনা নুরা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
গাজীপুরের জৈনাবাজার এলাকার হাজী আব্দুল কাদের একাডেমী স্কুল থেকে নুরা এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।
স্কুলের প্রধান শিক্ষক জানান, আজকের ঘোষিত ফলাফলে নুরা জিপিএ ৫ পেয়েছে। এখন তার এ ফলাফল বন্ধুবান্ধব ও পরিবারের কাছে শুধুই স্মৃতি।
গত ২২ এপ্রিল রাতে নিজ বাসায় মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী ও তিন সন্তানকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed