সিলেটে পেপে চাষ বিষয়ক কর্মশালা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সিলেট এর উদ্যোগে রোববার (৩১ মে) কৃষকদের নিয়ে একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে অনুষ্টিত হয়।
কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক সৈয়দুর রহমানের বাড়ীতে অনুষ্টিত হয় দিনব্যাপী এ কর্মশালা।
কর্মশালায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন সিলেটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: এনায়েত উল্লাহ, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মোহাম্মদ আবু সাদাত হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন সিলেটের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান কৃষকদের মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, জমি থেকে মাটির নমুনা সংগ্রহ, সংগৃহিত মাটির নমুনা মিশ্রিতকরন এবং চারা রোপনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
পরে অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহনকারী কৃষকদের মধ্যে পেপে গাছের চারা বিতরন করেন।
কর্মশালায় অংশনেন সিআইজি খালপার শাখার সভাপতি জিয়াউল ইসলাম, ডা.তায়েফ আহমদ, দুলাল আহমদ, সাহেদ আহমদ, পুরানগাও শাখার সভাপতি ইয়াকুব মিয়া, আব্দুল কাইয়ুম, রাজা মিয়া, সমসাদ মিয়া, মো: আফতাব উদ্দিন, বেলাল আহমদ প্রমুখ।
সভায় উপস্থিত কৃষকবৃন্দ করোনাকালীন অবসর সময়ে সবজি চাষে উদ্ধুদ্ধকরনে উৎসাহ দেয়ায় দেশের কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। কৃষকরা কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাবি জানিয়ে বলেন, আগামীতে ইউনিয়নের খালপার গ্রামকে পেপে চাষের জন্য আরো সহযোগিতার আহবান জানান এবং এই গ্রামকে পেপে চাষের জন্য কৃষকরা মডেল হিসাবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ।
কর্মশালায় কমন ইন্ট্যারেষ্টেড গ্রুপ (সিআইজি) দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার, সৈয়দপুর ও পুঁরানগাও এর সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। একদিনের কর্মশালায় সিআইজি এবং ননসিআইজির প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহন করেন।
Related News
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় স্বামী গ্রেফতার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধানRead More
সিলেট থেকে ছিনতাই হওয়া ৩টি কুরবানীর গরু ঢাকায় উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে কেনা তিনটি কুরবানির গরু চট্টগ্রামে নেওয়ার পথেRead More



Comments are Closed