Main Menu

মৌলভীবাজারে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর এলাকায় আনোয়ার মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৩১ মে) সকাল ৮ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ার মিয়া নাজিরাবাদ ইউনিয়নের আটগর এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত পরিমল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে অজ্ঞাত সন্ত্রাসীরা মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ বাড়ির পাশে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed