এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭
বৈশাখী নিউজ ডেস্ক : ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন বোর্ডগুলোর চেয়ারম্যানেরা।
এরপর বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এসএসসির সাধারণ ৯টি বোর্ডের পাসের হার ৮৩.৭৫ শতাংশ। মাদরাসা বোর্ডের পাসের হার ৮২.৫১ শতাংশ এবং কারাগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২.৭০ শতাংশ।এবারও পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৮১ দশমিক ৬৩ শতাংশ, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে।
রাজশাহী বোর্ডের পাসের হার ৯০.৩৭ শতাংশ, যশোর বোর্ডের হার ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা বোর্ডের ৮৫.২২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডের ৮৪.৭৫ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৮২.৭৩ শতাংশ, বরিশাল বোর্ডের ৭৯.৭০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৮০.১৩ শতাংশ এবং সিলেট বোর্ডের পাসের হার ৭৮.৮৯ শতাংশ।
এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
যেসব পরীক্ষার্থী নির্ধারিত নিয়মে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রাক্নিবন্ধন করেছে, তাদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
এবার সারাদেশে এসএসসি পরীক্ষায় পাস করেছেন ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। গত বছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed