জৈন্তাপুরে প্রাণি হত্যার ঘটনায় বন আইনে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে ৯টি বন্যপ্রাণি হত্যার ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করা হয়েছে।
মামলার জ্ঞাত আসামীরা হচ্ছে- শাহরিয়ার(১৯) ও হালিম (২০)।
জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক মামল দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বন আইনে এ মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, যারা এসব প্রাণি হত্যা করেছে-তাদের অনেকেই কিশোর। এজন্য তদন্ত করে অন্যদের মামলায় অন্তর্র্ভূক্ত করা হবে।
বনবিভাগের সারি রেঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ বাদী হয়ে শনিবার বিকাল ৪টায় থানায় এ এজাহার দাখিল করেন।
বনবিভাগের সারি রেঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ শনিবার সকালে জৈন্তাপুর থানার একদল পুলিশ, সিলেট বনবিভাগের একটি প্রতিনিধিল এবং শ্রীমঙ্গল থেকে ওয়াইল্ডলাইফের একটি প্রতিনিধি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
এরআগে শুক্রবার সকালে ৯টি বন্যপ্রাণীকে পিটিয়ে হত্যা করে ওই এলাকাবাসী। হত্যা করা প্রাণী সমূহের মধ্যে ৬টি শেয়াল, ১টি বেজি, ২টি বড় বাঘডাশা ছিল । এক সাথে ৯টি প্রাণি হত্যার ঘটনায় সোস্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। বিষয়টি তদন্ত শুরু করেছে বন বিভাগ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed