Main Menu

সিলেট জেলায় আরো ৩১ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নতুন করে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ব্যাংকার-সরকারি কর্মকর্তাও রয়েছেন।

এদিকে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, কানাইঘাটের ৪ জন, জকিগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের তিনজন, গোলাপগঞ্জের একজন এবং জৈন্তাপুরের একজন রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৯ মে) সিলেটের ৩১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৬৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৭ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ জন, হবিগঞ্জে ১৭১ এবং সুনামগঞ্জে ১৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২০১ জন। এরমধ্যে হবিগঞ্জ জেলায় ৮২ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ৫৯ জন, সিলেট জেলায় ৪৪ জন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন ১৬ জন। এরমধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে ৩ এবং হবিগঞ্জে একজন। তবে সুনামগঞ্জে এখনো কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed