সিলেটে র্যাবের ১৩ সদস্য করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ এর ১৩ জন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন। তিনি জানান, আজ শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এদের মধ্যে কয়েকজনের হালকা জ্বর-সর্দি ছিলো। তবে বাকীদের মধ্যে কোন উপসর্গ নেই।
« জৈন্তাপুরে গ্রামবাসী পিটিয়ে হত্যা করলো ৯টি প্রাণী (Previous News)
(Next News) সিলেট জেলায় আরো ৩১ জন করোনা রোগি শনাক্ত »
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed