Main Menu

করোনাক্রান্ত ছিলেন জৈন্তাপুরের ইউপি সচিব

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ইউপি সচিব আবুল হোসেন (৩৪) করোনায় আক্রান্ত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজেটিভ আসে। ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে, করোনার উপসর্গ নিয়ে গত বুধবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

Share





Related News

Comments are Closed