সিলেটে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর শুক্রবার সকাল আটটার দিকে তার মরদেহটি ঘটনার স্থানেই ভেসে উঠে।
এর আগে গত ২৬ মে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাঁপা রাস্তার ভাঙ্গা অংশ সাঁতরে পাড়ি দিতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যায় স্থানীয় যুবক ওসমান আলী(২৭)।
খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা আশেপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। অবশেষে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকেই তার লাশ উদ্ধার করেন ডুবুরীরা।
উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেন রুস্তমপুরের ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন শিহাবসহ স্থানীয় জনগন।
মৃত যুবক গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে। তাঁর সংসারে স্ত্রী ও দুটি ছোট্ট মেয়ে রয়েছে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুস সাকিব লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed