বিশ্বনাথে বাড়ির ছাদে গাঁজা চাষ, যুবক আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাড়ির ছাদে গাঁজা চাষ করায় নুরুল (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের মৃত রফিক আলীর ছেলে।
বৃহষ্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিবি পুলিশের এসআই কল্লোল গোস্বামী’র নেতৃত্বে তার নিজ বাড়ী থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। জব্দ করা হয় টবে লাগানো ছোট-বড় ৭টি গাঁজার গাছ।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, সে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিল। এ ঘটনায় সিলেট ডিবি পুলিশের এসআই ইমরোজ তারেক বাদী হয়ে তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed