Main Menu

করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডটকম: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার (২৮ মে) মধ্যরাতে মারা যান সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার ওই বাসিন্দা। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেরডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত মহাপাত্র বলেন, ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে ২/৩ দিন আগে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধববার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পরীক্ষার রিপোর্ট আসেনি জানিয়ে সুশান্ত বলেন, বুধবার সকালে পরিবারের কাছে বৃদ্ধের লাশ হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মোতাবেক তাকে দাফন করতেও বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed