বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩ জনে। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৯১ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে।
জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জনে। গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
জন হপকিন্সের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে পর সংক্রমণের দিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৫৯৮ জন।
যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা গেছেন ৩৭ হাজার ৫৪২ জন। এরপরেই ইতালিতে ৩৩ হাজার ৭২, ফ্রান্সে ২৮ হাজার ৫৯৯ এবং স্পেনে ২৭ হাজার ১১৭ জন মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed