ব্রিটেনে করোনায় রিমডেসিভার ব্যবহারে অনুমতি
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করতে অ্যান্টি ভাইরাল ড্রাগ রিমডেসিভার কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক। ওষুধটি বাঁচাইকৃত রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে এনএইচএসকে অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই মহামারী শুরুর পর থেকে এটি একটি বড় পদক্ষেপ।
রিমডেসিভার একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ যা ইবোলা রোগের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল।
ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, তাদের কাছে বহু প্রমাণ রয়েছে, হাসপাতালে এই ওষুধটি প্রয়োগে সাফল্য এসেছে। তারা বলছে, আপাতত কম উৎপাদনের কারণে খুবই কম মানুষ উপকৃত হবেন।
দ্রুত উৎপাদনের জন্য আমেরিকা এবং জাপানের সাথে জরুরি চুক্তি করা হয়েছে। ওষুধটি বর্তমানে যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা যায় কোনো কোনো রোগী ১৫ দিনের পরবর্তীতে ১১তম দিনেই ভালো হচ্ছেন। অর্থাৎ ৪দিন আগেই ভালো হয়েছেন। তবে অধিক সংখ্যক মানুষের জীবন বাঁচানো যাবে কিনা এমন প্রমাণ পাওয়া যায়নি।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed