ফোনে কল করার নতুন অ্যাপ আনলো ফেসবুক
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এনপিই টিমের অভ্যন্তরীণ আরডি গ্রুপ ফোন নম্বর ব্যবহার করে অডিও কল দেয়ার নতুন অ্যাপ ক্যাচআপ (CatchUp) চালু করেছে।
ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই অ্যাপ দিয়ে ফোনের নম্বর তালিকা ব্যবহার করে কথা বলা যাবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারছেন। এতে ৮ জনের গ্রুপ কলে কথা বলারও সুযোগ আছে। তবে শুধুমাত্র অডিও।
আধুনিক যুগে অ্যাপভিত্তিক কলিংয়ের অনেক ব্যবস্থা আছে। তার মধ্যে ফেসবুকের মেসেঞ্জার একটি। তাহলে ক্যাচআপের আলাদা বৈশিষ্ট্য কী?
অন্য ক্যাচআপ ব্যবহারকারী যখন কথা বলার জন্য ‘ফ্রি’ থাকবেন, তখন বোঝা যাবে। সেটিংসে গিয়ে এটি সেট করে রাখা যাবে। যাদের ফেসবুক নেই তারা কন্টাক্ট লিস্ট ব্যবহার করে ফোন দিতে পারবেন।
ক্যাচআপ তৈরির পেছনে ফেসবুকের যুক্তি এমন, ‘এখনকার দিনে মানুষ ফোনকল করেই না বললে চলে। কখন আবার কথা বলার জন্য তিনি প্রস্তুত সেটাও জানা যায় না। তাই আমরা শুধুমাত্র অডিও কলের সুবিধা রেখে অ্যাপটি চালু করেছি।’
ফেসবুকের দাবি, বয়স্ক মানুষেরা এটি সহজে ব্যবহার করতে পারবেন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed