বিরামপুরে ভুয়া হোমিও ওষুধ খেয়ে ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে হোমিওপ্যাথি’র ওষুধ হিসেবে বিক্রি করা বিষাক্ত অ্যালকোহল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনকভাবে আরো কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আটক করা হয়েছে গ্রাম্য হোমিও ডাক্তার আব্দুল মান্নানকে।
বুধবার (২৭ মে) সকালে পৌর এলাকায় মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঈদের পর দিন তারা হোমিও ডাক্তার আব্দুল মান্নানের কাছ থেকে চিকিৎসার জন্যে ওষুধ নিয়ে আসেন। কিন্তু সে ওষুধ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকালে আব্দুল মতিন, আজিজুল, মহসিন নামে তিন জনের মৃত্যু হয়। পরে দুপুরে স্বামী শফিকুল ও স্ত্রী মঞ্জুআরা নামের আরো দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ জনের।
এদিকে ওষুধ হিসেবে অ্যালকোহল বিক্রির অভিযোগে আব্দুল মান্নান নামের গ্রাম্য হোমিও ডাক্তারকে আটক করা হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান সোলাইমান জানান, সকাল ৯টার দিকে হাসপাতালে একে একে রোগীর সংখ্যা বাড়তে থাকে। প্রথমে ৯ জন রোগী হাসপাতালে আসে। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং বিরামপুরে চিকিৎসা অবস্থায় প্রথমে ৩ জন এবং পরে দুপুরে স্বামী-স্ত্রীসহ আরো দুইজন মারা যায়।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed