ঈদের দিন শামসুদ্দিনে মৃত ব্যক্তির করোনা ‘নেগেটিভ’
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিন সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনার রিপোর্ট ‘নেগেটিভ’ ছিলো। বিষয়টি শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র নিশ্চিত করেছেন।
তিনি বুধবার (২৭ মে) বলেন, সিলেট নগরের দরগা মহল্লা এলাকার ৬৩ বছর বয়েসি ওই ব্যক্তি ঈদের দিন (সোমবার) সকালে শামসুদ্দিন হাসপাতালে মারা যান। এর আগের দিন (রবিবার) সকালে জ্বর, কাশিসহ বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
তিনি বলেন, সোমবার মারা যাওয়ার পর ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হলে মঙ্গলবার তার রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। অর্থাৎ ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না।
Related News
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More
চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়াRead More



Comments are Closed