শাবির ল্যাবে আরো ৬ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। আজ বুধবার তাদেরকে শনাক্ত করা হয়।নতুন শনাক্ত হওয়া এ ৬ জন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।
তিনি জানান, আজ শাবির ল্যাবে ১০৮টি নমুনা গ্রহণ করা হয়। তন্মধ্যে ৯০টি নমুনা পরীক্ষা করে ৬ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, কার্যক্রম শুরুর পর থেকে আজ বুধবার পর্যন্ত ৮ দিনে শাবির ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮১টি। এর মধ্যে ৫১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার (২৬ মে) শাবির ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।
প্রসঙ্গত, সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৭০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সিংহভাগ আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে ওসমানীর ল্যাবে।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed