বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৮৩ হাজার ৮০২ জনে। তাদের মধ্যে ২৯ লাখ ১ হাজার ৭৪ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৫৩ হাজার ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বজুড়ে মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৪ লাখ ৩০ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত গোটা বিশ্ব ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস হানা দিয়েছে।
এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষত এপ্রিলের মাঝামাঝির পর থেকে প্রতিদিন ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। বাড়ে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন, মারা গেছেন ৫২২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৫৭৯ জন।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed