না’গঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ এক নারী মারা গেছেন।
বুধবার (২৭ মে) সকালে সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজন সাড়ে তিন বছরের ছেলে শিশু, ১০ বছরের মেয়ে ও ২৫ বছরের এক নারী। তাদের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘সকালে ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের উপর পরে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed