বিশ্বনাথে করোনা জয় করলেন স্বাস্থ্য কর্মকর্তা মুসা
বিশ্বনাথ প্রতিনিধি : ১৪ দিনে করোনা জয় করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা। গেল ১০ মে কোন উপসর্গ ছাড়াই নমুনা পরীক্ষায় দিলে করোনা শনাক্ত হয় তাঁর। এর পর থেকে নিজ কর্মস্থল উপজেলা হাসপাতালের আইসোলেশনে ছিলেন তিনি। আইসোলেশনের এই ১৪ দিনেও তাঁর শরীরে ছিলনা উপসর্গের কোন উপস্থিতি। সেখানে স্বাভাবিক দিন যাপন করছিলেন তিনি। পাশাপাশি উপসর্গহীন করোনা থেকে মুক্তি পেতে নিয়েছেন নিয়মিত চিকিৎসা সেবা। পরে গেল ২১ মে আবারো নমুনা পরীক্ষায় পাঠান তিনি। ২৪ মে পাওয়া রিপোর্টে করোনা নেগেটিভ এলে আশঙ্কামুক্ত হন তিনি।
সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলায় ৩৩ জন করোনা আক্রান্তদের মধ্যে ৩য় করোনা পজেটিভ হিসেবে গেল ১০ মে শনাক্ত হন তিনি। উপসর্গ আছে, এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ, আক্রান্তদের বাড়ি লকডাউনসহ করোনা সংকটে মাঠে দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ডা. আবদুর রহমান মুসা বলেন, নিজের দৃঢ় মনোবল ও সকলের দোয়ায় আমার এখন করোনা নেগেটিভ। সেবাই আমার ধর্ম। আমি ভেঙ্গে পড়িনি, শুরু থেকেই নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি আইসোলেশনে স্বাভাবিক দিন যাপন করেছি। নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বর্তমানে নিময়মানুযায়ী আরো ১৪ দিন হোম কোয়ারাইন্টানে আছি।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed