সিলেটে মারা যাওয়া সেই ব্যক্তির করোনা ছিলো
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া সেই বৃদ্ধ ব্যক্তির করোনা রোগ ছিলো। শনিবার (২৩ মে) দুপুরে তিনি মারা যান। এর আগে শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়া এই বৃদ্ধ ব্যক্তি সিলেট শহরতলির আখালিয়া এলাকার বাসিন্দা।
আজ রবিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট শহরতলির আখালিয়া এলাকার ওই বাসিন্দা শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিলো, শ্বাসকষ্ট বেশি ছিলো- শনিবার দুপুরেই তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, মৃত্যুর পরে ওই বৃদ্ধের শরীরের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং শনিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed