মেয়র আরিফের পিএ করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৩ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ১৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদায়ক রায় চৌধুরী।
তিনি জানান, আজ শনিবার মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিকের ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহাকরী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাকে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed