অস্ট্রেলিয়ায় রেকর্ড ৪৪ টিবিপিএস গতির ইন্টারনেট
প্রযুক্তি ডেস্ক: অস্ট্রেলিয়ার মোনাশ, সুইনবার্ন এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তারা প্রতি সেকেন্ডে ৪৪.২ টেরাবাইট (টিবিপিএস) গতিতে ডাটা সঞ্চালন করতে সক্ষম হয়েছেন। যা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট।
বিবিসির এক খবরে বলা হয়েছে, ইন্টানেটের এ গতির দিয়ে ব্যবহারকারীরা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এক হাজারের বেশি এইচডি মানের চলচ্চিত্র ডাউনলোড করতে পারবেন।
যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম বলছে, যুক্তরাজ্যে স্বাভাবিক ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে ৬৪ মেগাবাইট (এমবিপিএস)। যা তাদের সাম্প্রতিক গবেষণার এক পর্যায়ে রেকর্ড করা হয়েছে।
বৈশ্বিক প্রেক্ষাপটে, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশের তুলনায় মাঝারি গতির ইন্টারনেট রয়েছে। সে দেশের ব্যবহারকারীরা মাঝে মধ্যেই ধীর গতির ইন্টারনেটের অভিযোগ তুলে আসছেন।
গবেষকরা আশা করছেন, তাদের এ অনুসন্ধানগুলো ভবিষ্যতে ইন্টারনেট সংযোগগুলো কেমন হতে পারে সে ব্যাপারে একটি ধারণা দেবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed