করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালনকালে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। এ সম্মুখযোদ্ধা হলেন- কনস্টেবল মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে তিনি মারা যান। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ সদস্যের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed