সিলেটে ফুলকলি ও মিষ্টার সুইটকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে খাদ্য প্রতিষ্টান ফুলকলি ও মিষ্টার সুইটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
র্যাব-৯ -এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, সিলেট নগরে ভেজালবিরোধী অভিযানে ২ টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)-এর একটি দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটে বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে সিলেট নগরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্যের নিম্নমান, অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়। এর মধ্যে মিস্টার সুইটকে ১০ হাজার টাকা ও ফুলকলিকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
এর আগে গত ১২ মে আরেকবার পণ্যে ভেজালের জন্য ফুলকলিকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed