করোনাও থামাতে পারেনি ‘ইত্যাদি’কে
বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন দশকে ঈদের বিনোদনে ‘ইত্যাদি’ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি ঈদেই মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। তবে এবার সেই চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনা ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ‘ইত্যাদি’ও।
এ কারণে পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ‘ইত্যাদি’ ধারণ করা হয়নি। তবে ঈদের পরদিন ঈদের ইত্যাদিতে যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে নিরাশ হবেন না। এমনটাই জানান অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত।
তিনি জানান, ইতোপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। সংকলিত ইত্যাদি হলেও এবারের ইত্যাদির শুরুতে এবং শেষে রয়েছে বিশেষ চমক।
ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত এ অনুষ্ঠানটি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ইত্যাদির এবারের পর্ব ঈদের পরদিন রাত ৮ টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed