সিলেটে একদিনে করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই পুরুষ।
বুধবার (২০ মে) দিবাগত রাতে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন বালাগঞ্জের, একজন বিয়ানীবাজারের ও অন্যজন সিলেট শহরের।
জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবুল কাশেম (৪০) বুধবার রাত দেড়টার দিকে মারা যান। এরআগে তিনি বুধবার রাত ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে, ১৯ মে মঙ্গলবার তিনি করোনাক্রান্ত বলে শনাক্ত হন। আবুল কাশেম গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি বাসায় বসবাস করতেন ও এ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। এ বাজারে তার একটি ফার্মেসীও রয়েছে।
একইদিন রাতে বালাগঞ্জ উপজেলায় এক ব্যক্তি (৪৬) নিজ বাড়িতেই মারা গেছেন। এছাড়া সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরেকজন (৫৫)। তিনি শহরের বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে করোনাক্রান্ত ব্যক্তি কিভাবে উইমেন্স হাসপাতালে ভর্তি হলেন—এমন প্রশ্নে ডা. আনিস জানান, ওই ব্যক্তি বুধবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় এদিনই পরীক্ষা করানো হয় এবং রাতে নিশ্চিত হওয়া যায় তিনি পজিটিভ। তবে এর আগেই তিনি মারা যান।
সিলেটে এখন পর্যন্ত করোনায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed