সিলেটে ‘ফিজা’কে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। র্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৯ মে) নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে র্যাবের আভিযানিক দল।
আজ বুধবার র্যাব জানায়, অভিযানে পণ্যের মান নিম্ন হওয়ায়, অপরিচ্ছন্নতা, পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ফিজা এন্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফিজা থেকে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, জরিমানাকৃত টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
এর আগে গত ১২ মে ফিজা’র একটি শাখাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed