পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল সাইকেল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীকে সাইকেল ও এক বৃদ্ধাকে হুইল চেয়ার তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মূ ও সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed