জাফলংয়ে যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটউপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগিয়ে আনোয়ার হোসেন (আনু) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার ইসলামপুর গ্রামের তুরাই মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার জাফলংয়ের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তারাবির নামাযের পর বাসা থেকে বের হয়। এরপর সে বাড়িতে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাগানে ফাঁস লাগানো অবস্থায় আনুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম, থানার ওসি আব্দুল আহাদ ও ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ ষিয়টি নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed