সিলেটে ১৩৮৮ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন পূর্ব সাদাটিকর এলাকা থেকে ১৩৮৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (১৮ মে) বিকাল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র্যাব-৯ এর সদস্য অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার শাহবাগ গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. হারেছ (৩৫) ও একই উপজেলার শাহজালালপুর গ্রামের মৈয়ব আলীর ছেলে বিলাল আহমেদ (৪৩)।
উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed