সিলেটে দুই চিকিৎসকসহ ১১ জনের করোনা জয়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন দুইজন চিকিৎসকনহ ১১ জন করোনা আক্রান্ত রোগি সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ডা. দিলিপ ভৌমিক ও এম এ মান্নানও আজ বাসায় ফিরলেন। এ নিয়ে এখন পর্যন্ত ২৮ জন রোগী এ হাসপাতাল থেকে সুস্থ হলেন।
মঙ্গলবার (১৯ মে) বেলা ২টার দিকে হাসপাতাল থেকে তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ায় আজ মঙ্গলবার আরও ১১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুস্থ হওয়াদের মধ্যে ২ জন চিকিৎসক ও ৪ জন নার্স রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট এএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ইউনুছুর রহমান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জনমেজয় দত্ত প্রমুখ।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন শনাক্ত হন।
এরপর আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর তিনটা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed