বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩,২০,১৩০ জন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা বাড়ায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ১৩০ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯০ হাজার ৮৬৩ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৩৯২ জন। যা মোট আক্রান্তের প্রায় ৮৬ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ লাখ ৬৩ হাজার ৩৪১ জন চিকিৎসা নিচ্ছেন যার মধ্যে বর্তমানে ৪৪ হাজার ৭৬৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন।
গত বছরে ডিসেম্বরে চীনে প্রথম সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে সোমবার পর্যন্ত ৩৪৯ জনের মৃত্যু এবং ২৩,৮৭০ জন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এসময়ে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed