Main Menu

সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

রবিবার (১৭ মে) বিকালে শাহজালাল উপশহর আবাসিক এলাকার জি-ব্লকের ৫ নাম্বার রোডের একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত চৌধুরী মালিহা নওশিন (২৬) ওই এলাকার আমেরিকা প্রবাসী আদনান চৌধুরীর স্ত্রী।

শাহপরান (রহ.) থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে আত্মহত্যা কি না।

Share





Related News

Comments are Closed