Main Menu

সিলেটে করোনাভাইরাসে বিএনপি নেতার মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি নেতা দবির মিয়ার মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) রাত ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, ৬৫ বছর বয়সী দবির মিয়ার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

এছাড়া তিনি সিলেট নগরীর সোবহানীঘাটের নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি রোববার (১৭ মে) রাত ৯টায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন এবং ১১টার দিকে মারা যান। রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। তবে এক সপ্তাহ থেকেই তার শরীরে করোনার উপসর্গগুলো ছিল। বিশেষ করে গতকাল রোববার তার শ্বাসকষ্ট খুব বেশি ছিলো।

তাকে নগরীর মানিকপীর টিলায় দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সোমবার সকালে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা আসছেন, তারা আসলেই দবির মিয়ার বাড়ি ও আশপাশ এলাকা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হবে।

এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed