Main Menu

ফুলবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে দুই কন্যা সন্তানের জননী সারথী মহন্ত (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহত সারথী মহন্তের স্বামী গৌরাঙ্গ মহন্তকে (৩০) আটক করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ মে) দিবাগত রাত দেড় টায় ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন মাহালিপাড়া গ্রামে।

নিহত সারথী মহন্ত ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালিপাড়া গ্রামের গৌরাঙ্গ মহন্তের স্ত্রী এবং পার্বতীপুর উপজেলার খলিলপুর ঠাকুরপাড়া গ্রামের মুকুল চন্দ্র মহন্তের কন্যা।

আটক গৌরাঙ্গ মহন্ত ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালীপাড়া গ্রামের গোপাল মহন্তের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, নিহত সারথী মহন্তের স্বামী দীর্ঘদিন থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে আসছিল। কিন্তু সারথী মহন্তের পরিবার দাবীকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গৌরাঙ্গ মহন্ত ক্ষিপ্ত হয়ে সারথী মহন্তকে শারীরিক নির্যাতন চালায়। এতে ঘটনার সময় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল থেকে লাশ উদ্ধার করে রবিবার (১৭ মে) সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে নিহত সারথী মহন্তের পিতা মুকুল চন্দ্র মহন্ত বাদী হয়ে রবিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed