গঙ্গাচড়ায় শিশু ও তার বাবা-মায়ের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঘরের ভেতর থেকে এক শিশু ও তার বাবা-মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- হাফিজুল ইসলাম, তার স্ত্রী ফাতেমা এবং তাদের মেয়ে হুমায়রা।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মা ও শিশুর লাশ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে ছিল। আর গৃহকর্তার লাশ ঘড়ের আড়ার সঙ্গে ঝুলছিল।
এলাকাবাসী জানিয়েছে, সকালে বাড়ির কারও সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন ঘরে গিয়ে ফাতেমা ও তার মেয়ের গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। পাশেই ঝুলছিল হাফিজুলের মরদেহ। পরে তারা লাশটি ঝুলন্ত অবস্থা থেকে নামান।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানিয়েছেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের মৃত্যুর সুস্পষ্ট কোনও কারণ জানা যায়নি। তাদের ধারণা, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতের কোনও এক সময় স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজেও ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলেন হাফিজুল।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed