Main Menu

গোলাপগঞ্জে চিকিৎসকসহ আরও ৩ জন করোনাক্রান্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চার বছরের এক শিশু রয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্ত ৪ বছরের শিশুটি উপজেলার বাদেপাশার নোয়াই গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। আর বাকি একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-এসিস্ট্যান্ড কমিউনিটি মেডিকেল অফিসার (৪০) ও পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের ৬৫ বছরের এক বৃদ্ধ। করোনা রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজন কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও তাদের বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১ মে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১৪ দিনে মোট ৭জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

Share





Related News

Comments are Closed