বাড়ছে ছুটি, চলবে না ব্যক্তিগত গাড়িও
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশে সাধারণ ছুটি আরেক দফা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঈদের ছুটির আগের চার দিন আর পরের দুই দিন মিলে এই সাধারণ ছুটি বাড়বে। বাংলাদেশে ঈদের ছুটি রয়েছে ২৪, ২৫ ও ২৬শে মে।
সেক্ষেত্রে ২৮শে মে তারিখ পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটি হবে ৩০শে মে পর্যন্ত। গত ২৬শে মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে।
মি. হোসেন বলেন, সাধারণ ছুটির সময় কড়াকড়ি থাকবে, এবং এ সময় গণপরিবহন যেমন বন্ধ থাকবে, তেমনই কোন ধরণের ব্যক্তিগত গাড়িও এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবে না এবং শহরের মধ্যে এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
সবাইকে ঈদে নিজ নিজ বাড়িতে বা বর্তমান অবস্থানে থাকার জন্য তিনি আহবান জানান।
প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুতই ছুটির প্রজ্ঞাপন জারি হতে পারে। ওই প্রজ্ঞাপনে ছুটির শর্তগুলো জানিয়ে দেয়া হবে।
এর আগে সর্বশেষ সাধারণ ছুটি ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬শে মার্চ থেকে প্রথম দফার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
সাধারণ ছুটির কারণে সড়ক, নৌ, রেল ও বিমান পথে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
তবে এরই মধ্যে গত ১০ই মে থেকে শর্তসাপেক্ষে দোকানপাট খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি এবং কিছু অফিসও এরই মধ্যে খুলেছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed