সিলেটে আরো ৩০ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বুধবার আরও ৩০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে ৮ জন আর ঢাকা থেকে ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৬ জনে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ আমাদের পিপিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে দুই চিকিৎসক ও দুই নার্সসহ ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরা সবাই মৌলভীবাজার সদরের বাসিন্দা।
অন্যদিকে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ৩৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৫ জন ও সিলেট জেলায় ৫ জন।
বুধবার (১৩ মে) নতুন শনাক্ত ৩০ জন নিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সর্বমোট ৩৪৬ জন। এরমধ্যে সিলেটে ৯৩, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১২২ জন এবং মৌলভীবাজারে ৫৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
এদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এরমধ্যে সিলেটে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে দুই জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
এছাড়া সিলেটের চার জেলার মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জের ২২ জন নিয়ে মোট ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থতা লাভ করেননি।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed