কুয়েত থেকে দেশে ফিরেছেন ৩০০ বাংলাদেশি
প্রবাস ডেস্ক: পৃথক দু’টি ফ্লাইটে কুয়েত থেকে দেশে ফিরেছেন ৩০০ বাংলাদেশি। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাজিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১২০ জন এবং একই রাতে কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১৮০ কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে কুয়েত ফেরত ৩০০ জন কর্মীর প্রত্যেককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নগদ ৫০০০ টাকা জরুরি সহায়তা দিয়েছে। এদিকে আজও বিশেষ দু’টি ফ্লাইটে ফিরবেন আরও ৩৪০ বাংলাদেশি।
এদিকে, আজ বুধবারও দু’টি বিশেষ ফ্লাইটে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানা গেছে। পর্যায়ক্রমে ১৬, ১৭, ২১ ও ২২শে মে যাত্রীদের ফেরার কথা রয়েছে।
গত এপ্রিল মাসে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেশটির সরকার। ওই সাধারণ ক্ষমায় প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে। সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে। এই সব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে যেতে পারবে।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed