Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বেড়ে ৩১৬

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসে সিলেট বিভাগে আজ বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হবিগঞ্জ জেলায়। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১১৭। এছাড়া, সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী এ বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। হাসপাতালে আইসোলেশনে আছেন ১২৫ জন।

Share





Related News

Comments are Closed