করোনায় যুক্তরাষ্ট্রে আরো ৪ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার আরও ৪ বাংলাদেশি মারা গেছেন। এর একজন থাকতেন বস্টনে এবং অপর তিনজনই নিউইয়র্ক সিটির বাসিন্দা। এরা সকলেই বয়সের ভারে ন্যুব্জ থাকায় আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন।
হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটি জানায়, ফেনীর সন্তান এবং বস্টনের প্রবাসী মোহাম্মদ শামসুল হক (৮২) লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। প্রবাসী মো. নুরুদ্দীন (৬৫) এবং লাশেদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন নিউইয়র্কের হাসপাতালে।
অপরদিকে চট্টগ্রাম সমিতির সভাপতি জানায়, নিউইয়র্কে বসবাসরত আবু তাহের (৮৫) স্থানীয় মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১০ জন বাংলাদেশির প্রাণ ঝরলো করোনায়।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed