পর্নোগ্রাফি মামলায় জৈন্তাপুরে নারী গ্রেপ্তার
বৈমাখী নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে পর্নোগ্রাফি মামলার আসামি সুমি বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে র্যাব। তার বাড়ি জৈন্তাপুরের কমলাবাড়ী মোকামটিলা গ্রামে।
শুক্রবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী মোকামটিলা থেকে পর্নোগ্রাফি মামলার (জৈন্তাপুর থানার মামলা নং ২০) এজাহারনামীয় মহিলা আসামি সুমি বেগমকে আটক করা হয়। সুমি কমলাবাড়ী মোকামটিলা গ্রামের কয়েছ আহমদের স্ত্রী। পরে সুমিকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed