Main Menu

ঈদে খুলছে না নয়াসড়কের দোকান ফ্যাশন হাউস

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ ঝুঁকির কারণে সিলেট নগরের নয়াসড়ক এলাকার অভিজাত বিপনীবিতানগুলো খুলছে না। তবে সরকারের দোকান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভায় দোকান না খোলার বিষয়ের সিদ্ধান্তে একমত হন ব্যবসায়ীরা। এই এলাকায় অভিজাত পোশাকের দোকান ও ফ্যাশন হাউসের আউটলেটগুলোর অবস্থান।

বিষয়টি নিশ্চিত করেছেন নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

তিনি জানান, “সরকারের পক্ষ থেকে ১০ মে থেকে সীমিত আকারে দোকান খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত ও সাধুবাদ জানাই। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছি।

Share





Related News

Comments are Closed